
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
16 ডিসে 2023 · 14:00
17B Liosban, Tuam Road, Galway, H91 FW13, Galway
0 registered
মহান বিজয় দিবস উপলক্ষে ABAI এর পক্ষথেকে আমাদের ছোট্ট সোনামনিদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়ারল্যান্ড এ বসবাসরত সকল বাংলাদেশী বাচ্চারা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতার শর্তাবলী: - প্রতিযোগীর বয়স সর্বোচ্চ ১০ বছর এবং প্রতিযোগীকে নিজের ছবি নিজেকেই আঁকতে হবে - একজন সর্বোচ্চ একটা ছবি জমা দিতে পারবে - একের অধিক ছবি জমা দিলে প্রথম ছবিটি গ্রহণ করে বাকিগুলো বাতিল করা হবে - ছবি একে তা অনলাইনে জমা দিতে হবে, ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর - বিচারকদের রায়ে সেরা দশ জনকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠানের দিন চিত্রাঙ্কন করতে আহ্বান করা হবে । ওই দিনের আকা ছবি থেকে বিচারকরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করবেন - বিজয় দিবসের অনুষ্ঠানস্থল: 17B Liosban, Tuam Road, Galway, H91FW13 - অংশগ্রহণকারী সবাইকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে - বিচারকদের রায় চূড়ান্ত বলে গণ্য হবে
প্রতিযোগিতার বিচারক: ডঃ জাকিয়া রহমান ডাঃ মুশাব্বির হুসাইন জেবুন নাহার
