Skip to content
২০০৫ সাল থেকে কমিউনিটির সেবায়Fáilte · স্বাগতম · Welcomeinfo@abai.ie
ABAIবাংলাদেশী · আয়ারল্যান্ড
Events
EDUCATIONALFreePast event

কুরআন শিক্ষা

16 নভে 2023 · 20:30

Online (Zoom)

0 registered

“তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়।” [সহীহ বুখারি]

কুরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আমরা সবাই জানি । আমাদের নিজেদেরকে এবং আমাদের নতুন প্রজন্মকে কুরআনের আলকে আলোকিত করার জন্য ABAI কুরআন শিক্ষার আয়োজন করেছে । আপনি নিজে অথবা আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষার জন্য আমাদের কুরআন শিক্ষা ক্লাসে যোগদান করতে পারেন ।

আমাদের ক্লাস প্রতি সপ্তাহে একদিন হবে ইন শা আল্লাহ। আপাতত আমরা প্রতি বুধবার রাত ৮ঃ৩০ টার সময় ক্লাস শুরু করব । পরবর্তীতে শিক্ষার্থীদের সুবিধার্থে সময় পরিবর্তন করা যেতে পারে। আপাতত ক্লাস জুম এর মাধ্যমে অনলাইনে হবে । জুম এর লিঙ্ক রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের কাছে পাঠান হবে।

আমাদের কুরআন ক্লাস এর শিক্ষকে আপনারা অনেকে চিনেন। উনি অনেকদিন যাবত আমাদের সমাজে কুরআন শিক্ষা দিয়ে আসছেন । উনার অনেকদিনের অভিজ্ঞতা আছে কুরআন প্রশিক্ষণের । উনার নাম মুহতারাম আমির আলী । Dublin বাসী অনেকেই তাঁর কাছে কুরআন এর সবক নিয়েছেন । আশাকরি এখন পুর Ireland এর মানুষ তাঁর কুরআন শিক্ষার সুফল পাবে । আল্লাহ আমাদের এই উদ্যোগের মধ্যে বরকত দিন এবং আমাদেরকে সহি শুদ্ধ ভাবে কুরআন তিলাওয়াত করার তওফিক দান করুন। আমিন

কুরআন শিক্ষা ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে ইন শা আল্লাহ